শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায়

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪.৪৭ পিএম
  • ৩০ Time View
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
41

পরেশ বিশ্বাস, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকার কুমার নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারো দর্শকের সমাগম ঘটে। ঢাকঢোল, করতালি আর দর্শকদের উল্লাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা ছোট-বড় প্রায় ১০টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর ছন্দময় বৈঠার টান, মাঝিদের দক্ষতা এবং নৌকাগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মুগ্ধ করে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ এ ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করেন।

নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন খান, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, বিএনপি নেতা ফরিদ মুন্সী, বদিউজ্জামান লস্কর, মো. জামাল লস্কর ও লিটু লস্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা এম মিঠু লস্কর। গেড়াখোলা বাজার ব্যবসায়িক সমিতি এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

স্থানীয়দের মতে, নৌকাবাইচ গ্রামবাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জীবনে নানা পরিবর্তন এলেও এ ধরনের আয়োজন মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদার করে। গেড়াখোলা কুমার নদীর নৌকাবাইচে মানুষের ব্যাপক উপস্থিতি সেই ঐতিহ্যের প্রতি স্থানীয়দের গভীর ভালোবাসারই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026