সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হলেন কুলাউড়ার ইশতিয়াক মাহমুদ রুহান

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬, ৭.২১ পিএম
  • ১৪০ Time View
বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হলেন কুলাউড়ার ইশতিয়াক মাহমুদ রুহান
বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হলেন কুলাউড়ার ইশতিয়াক মাহমুদ রুহান
198

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের কৃতি সন্তান ইশতিয়াক মাহমুদ রুহান বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্স সফলভাবে সম্পন্ন করে তিনি এই গৌরব অর্জন করেন।

গত ১৮ জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কমিশনপ্রাপ্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন মহিলা কর্মকর্তা রয়েছেন। এছাড়াও বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের কয়েকজন ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত হয়েছেন।
ইশতিয়াক মাহমুদ রুহানের এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, বরং কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের জন্যও এক গর্বের বিষয়। তাঁর সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অনেকে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা বলেন, দেশের সর্বোচ্চ শৃঙ্খলাবদ্ধ বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে ইশতিয়াক মাহমুদ রুহানের এই অর্জন এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তাঁর উজ্জ্বল কর্মজীবন, সুস্বাস্থ্য এবং দেশের সেবায় সফলতা কামনা করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। পরে তাদের পিতা-মাতা ও অভিভাবকরা র‌্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রজন্মের কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট ইশতিয়াক মাহমুদ রুহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024