রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাতের চেক বিতরণ

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১.০৭ এএম
  • ১৫৭ Time View
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে "ভূমি ব্যবস্থাপনা কোর্স" এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। পরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে "ভূমি ব্যবস্থাপনা কোর্স" এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। পরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
230

গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী “ভূমি ব্যবস্থাপনা কোর্স” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ জুন ২০২৬) জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান।

১৪ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিয়ন ভূমি উপ-সহকারী/সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এদিকে, একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় যাকাত ফান্ড থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে যাকাতের অর্থের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024