মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান কাছাড়ের উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক

ডিজিটাল সেবাকে সবার জন্য সহজলভ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০.২৪ এএম
  • ১০৫ Time View
163

এটুআই (a2i) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী একটি বিশেষ “ডিজিটাল এক্সেসিবিলিটি ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রকৌশলীদের মধ্যে মানবকেন্দ্রিক চিন্তাধারার বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক মানদণ্ড WCAG ও Section 508 অনুসরণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুগম্য ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যবহারিক দক্ষতা উন্নয়ন করা।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. গোলাম মোয়াজ্জামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রফিক। প্রশিক্ষণটি পরিচালনা করেন এক্সেসিবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য্য।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ডিজিটাল এক্সেসিবিলিটি বাস্তবায়নে তাঁদের উদ্ভাবনী ধারণা, মতামত ও সুপারিশ তুলে ধরেন। এটুআই বিশ্বাস করে, আজকের এই তরুণ উদ্ভাবকদের হাত ধরেই আগামী দিনে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে। এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল সেবা আরও সহজলভ্য হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও ‘অ্যাক্সেসিবল বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024