মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান কাছাড়ের উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে নারিকেল চারা বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯.০৪ পিএম
  • ১২২ Time View
মুকসুদপুরে ৩৬০ কৃষকের মাঝে ১ হাজার ৮০০ নারকেল চারা ও সার বিতরণ
মুকসুদপুরে ৩৬০ কৃষকের মাঝে ১ হাজার ৮০০ নারকেল চারা ও সার বিতরণ
173

মুকসুদপুর প্রতিনিধি : আজকের জাগরণ 

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৩৬০ জন কৃষকের মাঝে ১ হাজার ৮০০টি নারকেল গাছের চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপসহকারী বৃক্ষরোপণ কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ফলজ বৃক্ষের সম্প্রসারণে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
উল্লেখ্য, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুর উপজেলার ৩৬০ জন কৃষকের মধ্যে মোট ১ হাজার ৮০০টি নারকেল গাছের চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের সম্পৃক্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024