শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সিএনজি চুরি

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬, ৭.১৭ পিএম
  • ১৭৮ Time View
246

সামসু উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত ১৯ জুন রাত আনুমানিক ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সিএনজিটি নিয়ে যায়।

চুরি হওয়া সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর মৌলভীবাজার থ-১৩-০৫৩৯। গাড়িটির মালিক হিঙ্গাজিয়া চা বাগান এলাকার বাসিন্দা সোহেল আহমদ।
ভুক্তভোগী সোহেল আহমদ জানান, তিনি নির্দিষ্ট স্থানে সিএনজিটি রেখে কিছু সময়ের জন্য অন্যত্র গেলে অজ্ঞাত ব্যক্তিরা সুযোগ বুঝে গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কোনো হৃদয়বান ব্যক্তি যদি গাড়িটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৭২৮-৬১৩৩২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া সিএনজিটি উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026