শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কটিয়াদীতে বাড়ির পাশের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮.১০ পিএম
  • ২০৩ Time View
কটিয়াদীতে বাড়ির পাশের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার
কটিয়াদীতে বাড়ির পাশের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার
340

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর ইকরা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের গর্তে জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই গর্তে মরদেহ ভেসে ওঠে।

মৃত ইকরা উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে ইকরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে মাইকিং করা হলেও কোনো ফল মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশের গর্তে তার লাশ ভেসে ওঠে। স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ইকরার নানা মো. আলম জানান, ইকরা মৃগী রোগে ভুগছিল এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। খোঁজাখুঁজি করে তাকে ফিরিয়ে আনতে হতো। সোমবার নিখোঁজ হওয়ার পর আর তাকে পাওয়া যায়নি। আজ সকালে গর্তের পানিতে লাশ পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026