মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

ভারতে পালানোর চেষ্টাকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজম গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১.৪২ পিএম
  • ৫৯৮ Time View
ভারতে পালানোর চেষ্টাকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
ভারতে পালানোর চেষ্টাকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
212

📅 প্রকাশিত: ১০ জুন ২০২৫
✍️ নিজস্ব প্রতিবেদক, বেনাপোল

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১০ জুন) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয় এবং পরবর্তী সময়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন আজম সপরিবারে ভারতে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট জমা দেন। অনলাইনে যাচাইকালে দেখা যায়, তার নাম স্টপ লিস্টে রয়েছে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর ও রাজধানীর যাত্রাবাড়ী থানায় একাধিক হত্যা, সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, “পূর্ব তথ্য অনুযায়ী আমরা সতর্ক ছিলাম। আজম যখন ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন, তখনই স্টপ লিস্টে তার নাম দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

ওসি আরও জানান, শাহাবুদ্দিনের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তবে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “আটক আওয়ামী লীগ নেতাকে আমরা গ্রহণ করেছি। তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গোপালগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024