শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.১০ পিএম
  • ৭৪১ Time View
335

সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয়, আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। সরকারের আয়ব্যয় ব্যালেন্স করতে হয়।

শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখছি, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়। চেষ্টা করে যাচ্ছি।

সৌদি আরবসহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর ওপরে জোর দিতে হবে।

তিনি বলেন, যারা বলছেন কিছুই হচ্ছে না, তাদের কথা সঠিক নয়। কিছুটা তো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়ত ব্যর্থতা আছে। আমাদের ভুলত্রুটি থাকবে। আমরা বড় বড় ক্ষেত্রে হয়ত সংস্কার করতে পারব না। কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে।

বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, যেটি রাজনৈতিক সরকারকে করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026