বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য ইরানকে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল স্বর্ণের দামে আবারও বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ডিজেল ছাড়াই চলছে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সকালেই মোংলায় প্রধানমন্ত্রী, খুলনায় গিয়ে যে কর্মসূচিতে অংশ নেবেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত অন্তত ২০ ইউপি নির্বাচনের তালিকা ফের যাচাই করছে ইসি, বাদ পড়েছে কোন ইউনিয়ন? সরকারি চাকরিতে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন এসএসসি পাসেও

সকালেই মোংলায় প্রধানমন্ত্রী, খুলনায় গিয়ে যে কর্মসূচিতে অংশ নেবেন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১.১৪ এএম
  • ১৭ Time View
33

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শেষে তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে খুলনায় যাবেন।

খুলনায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম অরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026