বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও নির্বাচন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের নেতাদের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯.৩১ এএম
  • ৪১ Time View
65

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোণার মদন উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ আনসার ও ভিডিপি-র প্রান্তিক পর্যায়ে সদস্য-সদস্যাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় কতৃক গৃহীত কর্মসূচি সঞ্জীবন প্রকল্পের।এ প্রকল্পের প্রতিটি উপজেলায় ১০টি করে প্লাটুন অর্থাৎ ৩২০ জন করে সদস্য-সদস্যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আওতায় প্লাটুনভুক্ত সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ ও সমন্বয় কার্যক্রম’ সংক্রান্ত একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬ ইং) তারিখে সকাল ১০ ঘটিকায় মদন উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি/প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপির জেলা কমাড্যান্ট মোঃ জিন্নাতুল ইসলাম।
উক্ত কর্মসূচিতে মদন, খালিয়াজুরী, আটপাড়া এবং কেন্দুয়া—এই ৪টি উপজেলার সঞ্জীবন প্লাটুনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত সদস্যদের প্রাতিষ্ঠানিক ডেটা যাচাই, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল হালনাগাদ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদস্যদের চাকরি-নির্ভরশীলতা কমিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই সঞ্জীবন প্রকল্পের এই প্রোফাইল আধুনিকায়ন কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করা হচ্ছে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ৪টি উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষিকগণ প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026