শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মায়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮ মুকসুদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন দিনাজপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজে চুরি ঠেকাতে কোস্ট গার্ডের নতুন উদ্যোগ চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলা: রামুতে গ্রেপ্তার দুই আসামি কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবলীগ নেতা খন্দকার  মঞ্জুর আহমেদ

দিনাজপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১.০৫ পিএম
  • ৩০ Time View
52

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুর সদর উপজেলার সৈয়দপুর শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠা। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026