শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মায়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮ মুকসুদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন দিনাজপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজে চুরি ঠেকাতে কোস্ট গার্ডের নতুন উদ্যোগ চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলা: রামুতে গ্রেপ্তার দুই আসামি কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবলীগ নেতা খন্দকার  মঞ্জুর আহমেদ

চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলা: রামুতে গ্রেপ্তার দুই আসামি

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০.৫৬ পিএম
  • ৩৫ Time View
50

সাদ্দাম হোসেন সাজ্জাদ: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দুই আসামিকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আদিত্য মল্লিক (২১) এবং ২ নম্বর আসামি উত্তম মল্লিক (৪৪)। তাঁরা চট্টগ্রামের পটিয়া থানার ভাইয়ের দিঘীর পাড় অলির হাট মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।

এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভুক্তভোগী হাটহাজারী থানার যুগির হাট এলাকার এক স্কুলছাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আদিত্য মল্লিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ রয়েছে আদিত্যর বিরুদ্ধে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ মে বিকেলে ভুক্তভোগীর মা কর্মস্থলে থাকার সময় আদিত্য মল্লিক ও মামলার অপর এক আসামি তাঁকে হাটহাজারীর আমান বাজারের যুগির হাট কলেজ রোড এলাকায় দেখা করতে বলেন। সেখানে গেলে তাঁকে একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এসআরবি জানায়, ঘটনার পর থেকে গ্রেপ্তার দুজন চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর অধীনে মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026