সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান কাছাড়ের উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন পশ্চিমবঙ্গে ছাত্রীদের কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে অধ্যাপক গ্রেফতার, গলায় জুতোর মালা পরিয়ে বিক্ষোভ মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, চিকিৎসা পেলেন ৫ শতাধিক মানুষ গোপালগঞ্জে নারী আইনজীবী আহতের ঘটনা: বিচারক সুজন মিয়া আইন মন্ত্রণালয়ে সংযুক্ত মুকসুদপুরে শিশু রিয়ান হত্যা: মানববন্ধনে ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএসের স্বপ্নপথে কুলাউড়ার দুই বোন লাভ জেহাদ’ বিতর্কে আমির খানকে খুনের হুমকি, তৃতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক জ্যেষ্ঠ সাংবাদিক আমীরুজ্জামান ফারুকের মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবে শোকসভা

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০.০২ পিএম
  • ২৮৯ Time View
খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন
খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন
416

গালিব খোকসা প্রতিনিধিঃ আজকের জাগরণ 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের মেয়েদের বিভাগের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের দল এতে অংশ নেয়, ফলে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

রবিবার বিকাল সাড়ে তিনটায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কণ্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে কোনো দল এগিয়ে না থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দিনভর চলা খেলায় অংশগ্রহণকারী ১০টি দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও প্রতিযোগিতা। সেমিফাইনাল পর্ব শেষে জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর জয়ন্তী হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল ফাইনালে জায়গা নিশ্চিত করে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাছমিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।

উল্লেখ্য, সোমবার সকালে একই মাঠে ছেলেদের একাদশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরে বিকালে ছেলে ও মেয়েদের ফাইনাল খেলা আয়োজনের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024