সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০ গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ : গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত দিনাজপুর সদরের ৬ ইউনিয়নে কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম চুরির অভিযোগে মসজিদের মাইকে ঘোষণা, ধাওয়া করে পিটিয়ে হত্যা দুজনকে কুলাউড়ায় তিন চা বাগানের ৫৫০ শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

চুরির অভিযোগে মসজিদের মাইকে ঘোষণা, ধাওয়া করে পিটিয়ে হত্যা দুজনকে

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২.১৮ এএম
  • ৫৭ Time View
73

‎মোঃ শফিকুজ্জামান সোহেল
‎রংপুর প্রতিনিধি:
‎
‎রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া করে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। স্থানীয়দের অভিযোগ, তাঁরা একটি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
‎
‎অটোরিকশাটির মালিক বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমান সোহেল। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে ফজরের নামাজ চলছিল। এ সময় সোহেলের চিৎকারে মুসল্লিরা জানতে পারেন, তাঁর অটোরিকশাটি নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন ধাওয়া করেও দুই ব্যক্তিকে আটক করতে পারেননি। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা বিভিন্ন দিক থেকে তাঁদের ধাওয়া করেন।
‎
‎স্থানীয়দের ভাষ্য, ধাওয়ার মুখে দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি ফেলে ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বড় সেচ ক্যানেলের কাছে তাঁদের ঘিরে ফেলেন স্থানীয়রা। সেখানে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়।
‎
‎অটোরিকশার মালিক সোহেল জানান, আগের রাতে বাথরুমের মেঝে ঢালাইয়ের জন্য আনা দুই বস্তা সিমেন্ট অটোরিকশায় রাখা ছিল। ভোর ৪টার দিকে অটোরিকশাটি চার্জে দিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়েন।
‎
‎সোহেলের দাবি, ঘুমানোর কিছুক্ষণ পর তাঁর ছোট মেয়ে কান্না শুরু করলে তিনি তাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলেন। এ সময় দুই ব্যক্তি অটোরিকশা রাখার ঘরের তালা কেটে ভেতরে ঢোকেন। প্রথমে তাঁর ঘরের দরজায় দুবার আঘাত করেন তাঁরা। পরে তাঁর স্ত্রী অটোরিকশাটি নিয়ে যাওয়ার বিষয়টি জানান।
‎
‎সোহেল বলেন, ‘বিছানা থেকে লাফ দিয়ে উঠে বারান্দা দিয়ে বের হয়ে অটোরিকশার পেছনে টান দিই। তারা আমাকে নিয়েই অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অটোরিকশা ছেড়ে চিৎকার শুরু করি।’
‎
‎তিনি আরও বলেন, ‘এরপর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, চোর অটোরিকশা নিয়ে উত্তর দিকে পালাচ্ছে, আপনারা আটকান। পরে শুনি, আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্যানেলের কাছে পিটুনিতে দুজন মারা গেছেন।’
‎
‎গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ দুটি থানায় নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026