শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রামে পানির ট্যাংকে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭.২৫ পিএম
  • ৩৫১ Time View
482

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পানির ট্যাংক ও ড্রামে এসব ডিজেল সংরক্ষণ করা হয়েছিল। জব্দ করা তেলের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেট এলাকায় জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করে।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ জানান, বিমানবন্দর এলাকায় গোপনে তেল মজুতের তথ্য পেয়ে সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০টি ড্রাম ভর্তি ডিজেল এবং তেল লোড-আনলোডিং কাজে ব্যবহৃত তিনটি পাম্প জব্দ করা হয়। জব্দ করা ডিজেলের পরিমাণ প্রায় ৬ হাজার লিটার।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি চক্র তেল সরিয়ে এনে অবৈধভাবে মজুত করে বেশি দামে বিক্রি করে থাকে। অভিযানে এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার জানান, জ্বালানি তেল মজুত করে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026