শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে নিখোঁজ তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার, বাবার দাবি দৃষ্টান্তমূলক শাস্তি

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪.৫৯ পিএম
  • ৫১১ Time View
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে নিখোঁজ তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার, বাবার দাবি দৃষ্টান্তমূলক শাস্তি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে নিখোঁজ তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার, বাবার দাবি দৃষ্টান্তমূলক শাস্তি
648

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুড়ি গ্রামে একটি পুকুর থেকে তৌহিদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আকতার আলী মোল্লার ছেলে। দীর্ঘ প্রায় তিন মাস নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পূর্ব ভাকুড়ি গ্রামের পরেশ বিশ্বাসের বাড়ির উত্তর পাশের একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করার সময় এ লাশের সন্ধান পাওয়া যায়। স্থানীয় যুবক তন্ময়সহ কয়েকজন এলাকাবাসী দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুকুরের কচুরিপানা উঠাতে গিয়ে পানির মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের উদ্যোগ নেয়। পরে নিহতের স্বজন ও তার বাবা আকতার আলী মোল্লা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন এবং নিশ্চিত করেন এটি তার ছেলে তৌহিদুল ইসলামের লাশ।
পরিবার সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম গত ১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মরদেহ উদ্ধারের পর তৌহিদুল ইসলামের বাবা আকতার আলী মোল্লা সংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “আমার ছেলে খুন হয়েছে। যারা তার হত্যার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দায়ীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি না হলে আমরা আর শান্তিতে থাকব না।

নিখোঁজের পর থেকে পুলিশ ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তদন্ত চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে। এলাকাবাসীও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশের প্রতি সহায়তা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে। পুলিশের দাবি, হত্যাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026