শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৩৪ এএম
  • ৪২৮ Time View
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা
578

সামচুল আরেফিন মুক্তা: স্টাফ রিপোর্টার: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী গ্রামে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর একটি টহল দল এলাকায় দায়িত্ব পালনকালে মোটরসাইকেলে আরোহী দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয়।

এ সময় একজন মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যায় এবং অপর ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির কথাবার্তা সন্দেহজনক মনে হলে সেনাবাহিনীর টহল দল মোটরসাইকেলসহ তাকে পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মোঃ আবুল হাসনাতের কাছে হস্তান্তর করে।
জিজ্ঞাসাবাদ শেষে মোটরসাইকেল চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত ব্যক্তির নাম মোঃ রিত্তিক (২৫)। তিনি প্রভাকরদী গ্রামের বাসিন্দা, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সরকারি নির্দেশনা কার্যকর করতে টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026