শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতি তদারকি, শান্তিপূর্ণ ভোটদানে নাগরিকদের প্রতি আহ্বান

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.১৬ পিএম
  • ৪১২ Time View
গোপালগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতি তদারকি, শান্তিপূর্ণ ভোটদানে নাগরিকদের প্রতি আহ্বান
গোপালগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতি তদারকি, শান্তিপূর্ণ ভোটদানে নাগরিকদের প্রতি আহ্বান
630

গোপালগঞ্জ জেলা প্রতিনিধ: আজকের জাগরণ 

গোপালগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করতে বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকি করা হয়।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো. আরিফ-উজ-জামান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলায় মোতায়েনরত সেনা ইউনিট (১৯ ই বেঙ্গল)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, বিজিবি, র‍্যাব এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ।

তারা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটগ্রহণের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নির্বাচনকালীন সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026