শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বালাগঞ্জে নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে ১৪তম ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৪.১৬ পিএম
  • ৭০৩ Time View
945

মো: আমির আলী ; বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: আজকের জাগরণ 

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগেআ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা গরীব ও অসহায় চক্ষুরোগীদের প্রতিবছরের ন্যায় ১৪তম চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার তালতলায় খলকু মিয়ার নিজ বাড়িতে এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এ সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানিপড়া আক্রান্ত ৬২ জন রোগীকে ট্রাস্টের নিজস্ব খরচে জালালাবাদ চক্ষু হাসপাতাল, ইসলামপুরে পাঠানো হয়। সেখানে রোগীদের যাতায়াত, থাকা ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে ট্রাস্ট কর্তৃপক্ষ।
ফ্রি চক্ষু পরিক্ষা অনুষ্ঠানের উদ্ভোদনকালে বক্তৃতা করেন ট্রাস্টের সভাপতি এ,এস মাহবুব আহমদ, ভাইস চেয়ারম্যান এইচ,এম রেদোয়ান আহমদ, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জালালাবাদ চক্ষু হাসপাতাল ইসলামপুরের উপপরিচালক ডা.এম,এ,মতিন, সেক্রেটারী আল ফালাহ দাখিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মো: মিজানুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমির আলী, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা.এ,এস মারজান ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ফখরুল ইসলাম, ডা.সজল দে,মিজানুর রহমান, তুহিন আহমদ, ফাহিম আহমদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্ট দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ট্রাস্টের উদ্যোগে বর্তমানে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও দুই উপজেলার ৫টি মাদরাসা প্রতিষ্ঠানের মুহতামিমের মাধ্যমে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৫ জন করে শিক্ষার্থীর পড়ালেখার খরচ নিয়মিতভাবে বহন করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ট্রাস্টের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026