শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সংবাদ সম্মেলনে মুকসুদপুরে আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৬.০৪ পিএম
  • ৬৬৫ Time View
869

মুকসুদপুর প্রতিনিধি : আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের পাঁচ নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার মহারাজপুর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সৈয়াদ নোমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাবলু শেখ, বন ও পরিবেশ সম্পাদক আজিজ ফকির, সদস্য লিটন মুন্সি এবং সদস্য খায়ের খান।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তারা বলেন,
“আমরা আজ থেকে আওয়ামী লীগের সকল প্রকার পদ-পদবি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

তবে পদত্যাগের পেছনে কোনো নির্দিষ্ট কারণ তারা উল্লেখ করেননি। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026