মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের ১০ নেতার একযোগে পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬.০৩ পিএম
  • ৫১৮ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের ১০ নেতার একযোগে পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের ১০ নেতার একযোগে পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা
673

বাবুল হোসেন | স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ জন নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ-পদবি ও সকল সাংগঠনিক কার্যক্রম থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে ১০ জন নেতার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।
এ সময় উপস্থিত ছিলেন—
সদ্য সাবেক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ,
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী,
সাধারণ সম্পাদক নরেশ গোলদার,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী,
এবং সদস্য শিশির বাগচী, হরিচাঁদ বাগচী, নারায়ণ গোলদার ও রনজন গাইন।
লিখিত বক্তব্যে সাগর বাগচী বলেন,
“আজ শনিবার ২০ ডিসেম্বর থেকে আমরা কোনো ধরনের প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল পদ-পদবি ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।”
তিনি আরও বলেন, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে হতাশা ও অসন্তোষের কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁদের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতৃবৃন্দ গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024