শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টারে চলছে ফ্রি চিকিৎসা সেবা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১.৫১ পিএম
  • ৬৮১ Time View
ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
870

 

কক্সবাজার প্রতিনিধি | আজকের জাগরণ

কক্সবাজারের ঈদগাঁওতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টার’। বাসস্টেশনের জাপান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস এম আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রোকসানা আফাজ এবং হাসপাতালের চেয়ারম্যান ডা. সৈয়দ মোস্তফা মিজান।

এছাড়া পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল আলম, পল্লী চিকিৎসক আব্দুল হামিদ, ওসমান গনি, এমডি মোহাম্মদ ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টাফবৃন্দ।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তিন দিনব্যাপী ফ্রি ডাক্তার ভিজিট ও প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩০% ডিসকাউন্ট ঘোষণা করেছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, নরমাল ডেলিভারি, নিরাপদ ও পরিচ্ছন্ন ব্রেস্ট ফিডিং এরিয়া, এবং নির্ভরযোগ্য টেস্ট রিপোর্টসহ সবধরনের প্যাথলজিক্যাল সেবার ব্যবস্থা থাকবে।

উদ্বোধন উপলক্ষে সড়কে নির্মিত হয় সুদৃশ্য ফটক এবং হাসপাতালের অভ্যন্তর সাজানো হয় বেলুনে। উদ্বোধনী দিনেই বিভিন্ন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026