শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাঁঠালিয়ায় বিএনপির লিফলেট বিতরণ, গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ২০৮ Time View
কাঁঠালিয়ায় বিএনপির লিফলেট বিতরণ, গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান
কাঁঠালিয়ায় বিএনপির লিফলেট বিতরণ, গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান
346

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। একই সঙ্গে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। তিনি বলেন,
“দেশকে বাঁচাতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নই হবে দেশের মানুষের মুক্তির পথ। এই দফাগুলোই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার রূপরেখা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান,

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক খাইরুল আমিন খোকন,

বিএনপি নেতা মুজিবুল হক পান্না গোলদার, মো. রেজাউল হোসেন,

উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীন,

আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা সুমন,

উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন,

আমুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. খোকন সরদার,

আমুয়া শহীদ রাজার ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি মামুন পোদ্দার,
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026