বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ভাতা কত টাকা? ২১ বছরে কতটা বেড়েছে ভাতা ও সরকারি বাজেট? ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাস্তবে কতটা সম্ভব? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭–২০তম গ্রেডে ২৯ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে বাংলাদেশকে এআই উদ্ভাবনের দেশ করতে চায় সরকার, তরুণদের নিয়ে যে পরিকল্পনা প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করার নিয়ম (আপডেট) যুক্তি-তর্কে নিজেদের মেলে ধরার সুযোগ, মাভাবিপ্রবিতে ডিবেটার্স হান্ট শুরু ৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর, থাকছে যেসব অবকাঠামো ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা ও PDF ডাউনলোড এইচএসসিতে অকৃতকার্যদের জন্য বিশেষ পরীক্ষা, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু, আবেদন করবেন যেভাবে

যুক্তি-তর্কে নিজেদের মেলে ধরার সুযোগ, মাভাবিপ্রবিতে ডিবেটার্স হান্ট শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২.১৩ পিএম
  • ৭ Time View
10

নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়া এবং যুক্তিনির্ভর চিন্তা ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শুরু হয়েছে ‘ডিবেটার্স হান্ট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের ৫৪টি দলে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা বিতার্কিকেরা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিতর্কচর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে নতুনভাবে গড়ে তুলতে এবং যোগাযোগের দক্ষতা বাড়াতে পারেন। যাঁরা বিতর্ক করছেন, তাঁরা দেশের সম্পদ ও ভবিষ্যতের সম্ভাবনা। একজন বিতার্কিকের শুধু বিতর্কের বিষয়েই নয়, বরং সব বিষয়ে জ্ঞান অর্জন করা প্রয়োজন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্যও তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীকে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজন সম্পর্কে ডিবেটিং সোসাইটির সভাপতি মার্জিয়া নূর অর্ণ বলেন, এ বছর নবীন বিতার্কিকদের অংশগ্রহণে বড় পরিসরে ‘ডিবেটার্স হান্ট’ আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে নতুন আসা শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয়। এতে শিক্ষার্থীরা ব্যক্তিগত ও শিক্ষাজীবনে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবেন এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা পাবেন বলে তাঁরা আশা করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা আরও বেগবান ও জনপ্রিয় হবে। আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিজিই) বিভাগের সেমিনার কক্ষে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026