শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ সারা দিন বড়শি ফেলে ধরলেন একটি কাতলা, তাতেই জিতে নিলেন দুই লাখ টাকা বারিধারায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতে পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম কেয়ারটেকার মানেন নাই, মেনেছেন; সংস্কার মানেন নাই, মানতে হবে: জামায়াত আমির

গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯.১৬ পিএম
  • ০ Time View
1

গোল করার পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠার কথা। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের চোখে তখন জল। ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়সূচক গোলটি করার পর আবেগ ধরে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। মাঠে দাঁড়িয়েই যেন মনে পড়ে যাচ্ছিল পেছনে ফেলে আসা কঠিন দিনগুলোর কথা। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা, দলে থেকেও খেলার সুযোগ না পাওয়া—পেছনে ফেলে আসা সেই কঠিন দিনগুলোর স্মৃতিই আবেগাপ্লুত করে তুলেছিল তাঁকে।

গতকাল জাতীয় স্টেডিয়ামে বদলি হিসেবে নেমে ইব্রাহিমের গোলেই ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের পর তাঁর চোখের জল নিয়ে ছিল কৌতূহল।

.

আজ এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলনের পর কেন কেঁদেছিলেন, সেটি জানিয়েছেন ইব্রাহিম। বলেছেন, ‘অনেক দিন ধরে আমি দলের মধ্যে আসা-যাওয়ার মধ্যে ছিলাম। মাঝেমধ্যে দলে থাকলেও খেলতে পারতাম না। গোল করার পর ওই খারাপ মুহূর্তগুলো বেশি মনে পড়ছিল। জীবনে যে খারাপ সময়গুলোর মধ্য দিয়ে গেছি, গোলের পর সেগুলোই মনে হচ্ছিল।’

গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়লেও মাঠে নামার আগে নিজের প্রস্তুতিটাও ভালোভাবেই করে রেখেছিলেন ইব্রাহিম। একের পর এক সুযোগ পেয়েও বাংলাদেশ যখন গোল করতে পারছিল না, তখন বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন তিনি। বক্সে বল যাওয়ার মুহূর্তগুলো খেয়াল করছিলেন, সুযোগ পেলে কীভাবে কাজে লাগাবেন, সেটিও ঠিক করে রেখেছিলেন।

ইব্রাহিমের ভাষায়, ‘আমার লক্ষ্য ছিল, আমি যদি ওই জায়গায় থাকি, যেকোনো সময় একটা-দুটো বল পাব। আর সেটা ভালোভাবে ফিনিশ করতে পারলে আল্লাহর রহমতে গোল করতে পারব। ডি-বক্সের ভেতরে কখন বলটা আমার কাছে আসতে পারে, সেটা বোঝার চেষ্টা করছিলাম।’

.

বাংলাদেশ দলে এখনো নির্ভরযোগ্য একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাব। ইব্রাহিমকে সেই ভূমিকায় খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোচ তাঁকে নাম্বার নাইন হিসেবে খেলাতে চাইলে রাজি কি না, এমন প্রশ্নে ইব্রাহিমের সোজাসাপটা উত্তর, ‘অবশ্যই। সেন্টার ফরোয়ার্ড লাইনে সুযোগ পেলে সব সময়ই চেষ্টা থাকবে। আমি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত।’

আসিয়ান কাপের দলে জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে ক্লাবের হয়ে ভালো খেলে জাতীয় দলে ফেরার চেষ্টা করেছেন ইব্রাহিম, ‘বাদ পড়ার অবশ্যই খারাপ লেগেছে। তারপরও চেষ্টা করেছি, ক্লাবে যদি ভালো করতে পারি, অবশ্যই দলে সুযোগ পাব। আর সুযোগ পেলে সেটার সদ্ব্যবহার করব।’

ভুটান ম্যাচের ভুলত্রুটি দ্রুতই শুধরে নিতে চায় বাংলাদেশ। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আবারও গোল করে দলের জয়ে অবদান রাখতে চান ইব্রাহিমও। তাঁর চোখে প্রতিপক্ষ যে-ই হোক, লক্ষ্য একটাই—দলের জয়।

.বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026