শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ সারা দিন বড়শি ফেলে ধরলেন একটি কাতলা, তাতেই জিতে নিলেন দুই লাখ টাকা বারিধারায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতে পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম কেয়ারটেকার মানেন নাই, মেনেছেন; সংস্কার মানেন নাই, মানতে হবে: জামায়াত আমির

ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯.০৬ পিএম
  • ০ Time View
1

একজন খেলোয়াড় যত বড়ই হোন, দলের চেয়ে বড় নন। ফুটবলে কথাটা খুব পরিচিত। কিন্তু তারকা ফুটবলারদের সামলানোর সময় এই দর্শনে অটল থাকা সহজ নয়। বিশেষ করে সেই খেলোয়াড় যদি হন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও অবশ্য এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কাছে সবার আগে দল, এরপর অন্য সবকিছু।

তারকাদের ঘিরে সব সময়ই প্রত্যাশা থাকে বেশি, সমালোচনাও হয় বেশি। খারাপ খেললেও প্রশ্ন ওঠে, ভালো খেললে সেটাই যেন স্বাভাবিক। ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে প্রত্যাশা সব সময় আকাশছোঁয়া; কিন্তু এথেন্সে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।

.

এতেই প্রশ্ন উঠেছে, ভিনিসিয়ুস নিজের সেরা অবস্থায় না থাকলেও কি তাঁকে খেলিয়ে যাবেন কোচ জোসে মরিনিও? স্পষ্ট উত্তর দিয়েছেন পর্তুগিজ কোচ। একজন খেলোয়াড়ের জন্য দলের ক্ষতি করতে রাজি নন তিনি। তাঁর কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ।

.

আগামীকাল লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে এসেছে ভিনিসিয়ুসের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ। যা নিয়ে মরিনিও বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। একজন খেলোয়াড়কে সুবিধা দিতে আমি কখনোই ইচ্ছা করে দলের ক্ষতি করতে চাই না।’

.‘ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল ছেড়ে চলে যেতাম’: মরিনিও.

ভ্যালেন্সিয়ার বিপক্ষে অবশ্য এমনিতেই খেলতে পারবেন না ভিনি। লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টানা এবং লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে তর্ক করার কারণে এই শাস্তি পেয়েছেন তিনি। নিষেধাজ্ঞার চার ম্যাচ ছিল সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। প্রথম তিনটি ম্যাচ শেষ। বাকি এক ম্যাচ। ২১ নভেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে ফিরতে পারবেন তিনি।

.ভিনির নিষেধাজ্ঞা নিয়ে মরিনিও—‘তারা নির্লজ্জভাবে এসব কাজ করে’.

চ্যাম্পিয়নস লিগে এথেন্সে এএইকের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল। ভিনিসিয়ুস খেললেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। মরিনিও অবশ্য মনে করেন, ভিনি খুব একটা খারাপ খেলেননি। তাঁর কথা, ‘এথেন্সের ম্যাচে ভিনিসিয়ুসের জায়গায় যদি সাধারণ কোনো খেলোয়াড় খেলত, তাহলে সবাই বলত সে ভালো খেলেছে। সে ভালো খেলেছে, তবে অসাধারণ কিছু করেনি। ভিনিসিয়ুসের কাছে আমাদের প্রত্যাশা সব সময় সেই পর্যায়ের, যে পর্যায়ে খেলে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে আমাকে বিদায় করে দিয়েছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026