শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় মিলেছে, একই পরিবারের চারজন শ্রীলঙ্কার কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত আশ্রয়শিবির, বাড়ছে মানবিক বিপর্যয়ের শঙ্কা সার্ভার জটিলতায় এমপিও আবেদন মিস, শিক্ষকদের জন্য নতুন সুযোগ নেই ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত নওগাঁয় যমজ নবজাতকের একজনের খোঁজ নেই, বলাকা ক্লিনিকের ওয়ার্ড বয় আটক সদস্যপদ স্থগিতের পর ফেসবুক লাইভে যা বললেন তানজিন তিশা বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর মধ্যে কোনটি কল, ইন্টারনেট ও গ্রাহকসেবায় এগিয়ে? পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণ বড়ি, কোন দেশে চালু হয়েছে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত আশ্রয়শিবির, বাড়ছে মানবিক বিপর্যয়ের শঙ্কা

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭.১৭ পিএম
  • ১১ Time View
17

ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের বহু আশ্রয়শিবির প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল। এতে নারী, শিশুসহ হাজারো মানুষ নতুন করে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন।

শনিবার (৭ নভেম্বর) গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে দেড় হাজারের বেশি জরুরি সহায়তার আবেদন পেয়েছে তারা। ভারী বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার আশ্রয়শিবির তলিয়ে গেছে। অনেক তাঁবুতে পানি ঢুকে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বাস্তুচ্যুত পরিবারগুলো।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গাজার সিভিল ডিফেন্সের পরিচালক পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবা ও ত্রাণসহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে আশ্রয় হারানো মানুষের জন্য দ্রুত নতুন তাঁবু সরবরাহ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বৃষ্টির পানিতে তাদের তাঁবু ভেসে যাচ্ছে। ফলে আগে থেকেই সংকটের মধ্যে থাকা পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দুর্যোগের ব্যাপকতা মোকাবিলা এবং প্লাবিত এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত সম্পদ তাদের হাতে নেই। এ কারণে এককভাবে পুরো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সহায়তা সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ত্রাণ, আশ্রয় উপকরণ এবং প্রয়োজনীয় সেবা নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026