শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে নেওয়ার’ দাবি বিজেপি নেতার অস্ট্রিয়া-ইতালির গুরুত্বপূর্ণ টানেল প্রকল্পে সাইবার হামলা ফ্রান্সজুড়ে বিক্ষোভের আশঙ্কা, ৭০ হাজার পুলিশ-সামরিক সদস্য মোতায়েন সৌদিতে দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় মিলেছে, একই পরিবারের চারজন শ্রীলঙ্কার কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত আশ্রয়শিবির, বাড়ছে মানবিক বিপর্যয়ের শঙ্কা সার্ভার জটিলতায় এমপিও আবেদন মিস, শিক্ষকদের জন্য নতুন সুযোগ নেই ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত নওগাঁয় যমজ নবজাতকের একজনের খোঁজ নেই, বলাকা ক্লিনিকের ওয়ার্ড বয় আটক সদস্যপদ স্থগিতের পর ফেসবুক লাইভে যা বললেন তানজিন তিশা

সৌদিতে দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় মিলেছে, একই পরিবারের চারজন

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭.২৯ পিএম
  • ১৩ Time View
23

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত সাত বাংলাদেশির পরিচয় জানা গেছে। তাঁদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানিতে ফর্কলিফট চালক হিসেবে কর্মরত ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তাঁর এক মাস বয়সী কন্যাশিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারানো সাতজনের পরিচয় কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতদের মরদেহ কবে নাগাদ দেশে পাঠানো হবে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ও দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026