শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর মধ্যে কোনটি কল, ইন্টারনেট ও গ্রাহকসেবায় এগিয়ে? পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণ বড়ি, কোন দেশে চালু হয়েছে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম, অনলাইন টিকিট ও ফি রকেট কাস্টমার কেয়ার নাম্বার কত? ২৪ ঘণ্টার হেল্পলাইন আপনার কন্যাসন্তানের জন্য প দিয়ে যেসব সুন্দর নাম রাখতে পারেন গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বছরের প্রথম দিনেই নতুন বই, শিক্ষার্থীদের জন্য সরকারের লক্ষ্য কী? মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২.৫৮ পিএম
  • ১৩ Time View
26

মালয়েশিয়ার বিখ্যাত ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিলড ওয়ার্কার—এই দুই পদে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। অনলাইনে আবেদন করা যাবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এ নিয়োগ কার্যক্রমে আবেদন শুরু হয়েছে ৬ নভেম্বর সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

চাকরির দুটি পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা। অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। তবে ভোকেশনাল বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের ইংরেজিতে পড়া, লেখা ও কথা বলার দক্ষতা, মাইক্রোসফট এক্সেলসহ মৌলিক কম্পিউটার জ্ঞান এবং গণিতের প্রাথমিক দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ওয়্যারহাউসে কাজ করার শারীরিক সক্ষমতা ও সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক বা রিচ ট্রাক চালানোর অভিজ্ঞতা থাকলে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসহ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ পদে ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র‍্যাকিং ও আইটি সরঞ্জাম সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ও মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং ইংরেজিতে কথা বলা, লেখা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বুঝতে পারার সক্ষমতা প্রয়োজন।

উভয় পদের প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য নয়। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকবে। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।

প্রাথমিক বাছাইয়ের জন্য সফটওয়্যারভিত্তিক লটারিতে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হবে। তাঁদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নেবেন। পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আবেদন করলেই চাকরি নিশ্চিত হবে না; চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের সিদ্ধান্তই কার্যকর হবে।

মৌখিক বা কারিগরি পরীক্ষার সময় প্রার্থীদের চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, মূল পাসপোর্ট ও এক সেট রঙিন ফটোকপি সঙ্গে রাখতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। সিভিতে কম্পিউটার ও মাইক্রোসফট এক্সেলের দক্ষতা, গণিতের জ্ঞান, ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে কাজের অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন করার ওয়েবসাইট: https://employee.oep.gov.bd/employee/registration। আবেদনের শেষ সময় ৮ নভেম্বর বিকেল ৪টা। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

বোয়েসেল জানিয়েছে, আবেদন, সাক্ষাৎকার কিংবা চূড়ান্ত নির্বাচন—কোনো পর্যায়েই প্রার্থীকে অর্থ ব্যয় করতে হবে না। নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করেছে সংস্থাটি। কেউ টাকা দাবি করলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য ডেইলি স্টার, প্রথম আলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026