রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত ত্রিপুরার কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু  মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন উত্তরাখন্ডের নৈনিতালে গভীর খাদে পড়ল গাড়ি, নিহত ৫

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬, ৭.৩৯ পিএম
  • ১৭ Time View
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত
19

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে নারী ৫ জন এবং পুরুষ ২৮ জন।

শনিবার (২৪ মে) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ।
জানা যায়, গত ১৬ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ২৪৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আজ সকাল থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জনের নাম ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে অভিভাবকসহ উপস্থিত সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোঃ শহিদুল হক মুন্সীসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024