রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনা: খাদে বাস, আহত ২০ কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি খোকসায় স্কুলের সামনে ভ্যানচাপায় প্রাণ গেল আব্দুল্লাহর আসামের কাছাড় পুলিশ আইপিএল জুয়ার বিরুদ্ধে ব্যাপক অভিযানে ৫ জন গ্রেফতার  কুলাউড়ায় চালু হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র খামারের পাশাপাশি সাইলেজ উৎপাদনে সফল তরুণ উদ্যোক্তা সৈকত, কর্মসংস্থান ৩০ জনের কোরবানির ঈদ সামনে: নীলফামারীতে চাহিদার চেয়ে ৫০ হাজার বেশি পশু প্রস্তুত, খামারিদের ব্যস্ততা তুঙ্গে কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক শিলিগুড়িতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত  উত্তরাঞ্চলে টানা বৃষ্টি, বাড়ছে তিস্তার পানি—ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

ভাটারা থানার ওসি মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরানো হলো

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪.০৫ পিএম
  • ১৯৫ Time View
ভাটারা থানার ওসি মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরানো হলো
242

রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে ৩৩ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠে, যা অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হলেও আদেশে সরাসরি কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে ২০ ফেব্রুয়ারি, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্টের লিঙ্ক তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। পোস্টে বলা হয়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওসির ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে আসা ৩২ লাখ ৩৩ হাজার টাকার বেশির ভাগ অর্থ অনলাইন জুয়ার মাধ্যমে ব্যয় হয়েছে।
তথ্য অনুযায়ী, বিভিন্ন উৎস থেকে ওসির বিকাশ ও নগদ নম্বরে অর্থ পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছে:
রহিমের দোকান (বিকাশ/নগদ): ৪ লাখ ৫৫ হাজার টাকা
কনস্টেবল আমজাদ: ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা
কনস্টেবল সাদ্দাম: ৬ লাখ ৯১ হাজার ৬২৯ টাকা
নাসিম (বাড়িওয়ালা): ১ লাখ ৩৮ হাজার ৮০ টাকা
মদিনা এজেন্ট হাউজ: ২ লাখ ১৪ হাজার টাকা
খালেক: ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা
লন্ড্রি পিকআপ অ্যান্ড ড্রপ: ৬ লাখ ৩৪ হাজার ৯১০ টাকা
মিজানুর: ৫ লাখ ৪৯ হাজার ১২০ টাকা
এছাড়া, ওসির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
ডিএমপি সূত্র জানায়, এই অভিযোগ এবং লেনদেনের তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024