রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন পশ্চিমবঙ্গে ছাত্রীদের কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে অধ্যাপক গ্রেফতার, গলায় জুতোর মালা পরিয়ে বিক্ষোভ মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, চিকিৎসা পেলেন ৫ শতাধিক মানুষ গোপালগঞ্জে নারী আইনজীবী আহতের ঘটনা: বিচারক সুজন মিয়া আইন মন্ত্রণালয়ে সংযুক্ত মুকসুদপুরে শিশু রিয়ান হত্যা: মানববন্ধনে ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএসের স্বপ্নপথে কুলাউড়ার দুই বোন লাভ জেহাদ’ বিতর্কে আমির খানকে খুনের হুমকি, তৃতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক জ্যেষ্ঠ সাংবাদিক আমীরুজ্জামান ফারুকের মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবে শোকসভা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬.২১ পিএম
  • ৮ Time View
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিকাশে বর্ণাঢ্য আয়োজন
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিকাশে বর্ণাঢ্য আয়োজন
10

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের লক্ষ্যে দিনাজপুরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা প্রসারে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামুখী চিন্তাভাবনা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. সোহেল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং গবেষণাধর্মী প্রদর্শনী স্থান পায়। এসব প্রকল্প পরিদর্শন করে অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী এ বিজ্ঞান মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতেই এ আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024