শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জে নারী আইনজীবী আহতের ঘটনা: বিচারক সুজন মিয়া আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭.২৯ পিএম
  • ১১৫ Time View
গোপালগঞ্জে নারী আইনজীবী আহতের ঘটনা: বিচারক সুজন মিয়া আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
গোপালগঞ্জে নারী আইনজীবী আহতের ঘটনা: বিচারক সুজন মিয়া আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
172

গোপালগঞ্জ প্রতিনিধি-

গোপালগঞ্জ আদালতের এজলাসে কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়াকে বদলি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারক মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর এজলাসে কাচের পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানা আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা আইনজীবী সমিতির নেতাদের অভিযোগ, আদালতের বিচারক মো. সুজন মিয়া পেপারওয়েটটি ছুড়ে মারেন, যার আঘাতে ওই আইনজীবী আহত হন। ঘটনার পর আইনজীবীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগ দাখিল করেন এবং বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে বিচারককে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়।

ঘটনার তদন্ত ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছে আইনজীবী মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024