শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩.৩৫ পিএম
  • ১১০ Time View
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন
168

নিজস্ব  প্রতিনিধি সুমাইয়া নূর প্রভা : আজকের জাগরণ 

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসির) নায়ক মান্না ডিজিটাল ভবনে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুনকে গুণীজন হিসেবে ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে আবদুল্লাহ আল মামুনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তার এ সম্মাননা প্রাপ্তির খবরে মুকসুদপুরের স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
স্থানীয়রা মনে করছেন, দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা মুকসুদপুর থানার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে তাদের ভূমিকা আরও জোরদার করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024