শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫.১৯ পিএম
  • ১২২ Time View
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার
194

বিশেষ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর এলাকার বাসিন্দা সোহরাব-উন-নূর ছিরু মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদসহ দলীয় সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি জানান, তিনি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২৮ জুলাই ২০২৬ থেকে তিনি আওয়ামী লীগের সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও থাকবে না।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সোহরাব-উন-নূর ছিরু মিয়া বলেন, তিনি অতীতে বিএনপির মুকসুদপুর থানা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৫ সালে মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দাবি করেন, “কে বা কাহারা আমাকে আওয়ামী লীগের সদস্য করেছেন, তা আমি জানি না। ৫ আগস্টের পর আমি বিএনপির প্রাথমিক সদস্যপদের টোকেন সংগ্রহ করেছি।”

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024