সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪ রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা? অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী? বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০.২১ পিএম
  • ১৫ Time View
28

বাংলাদেশে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬’ কার্যকর হলে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর হাতে একচ্ছত্র ও স্বেচ্ছাচারী ক্ষমতা চলে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ উদ্বেগ জানায়।

অ্যামনেস্টির মতে, খসড়া আইনে দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ করা বা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ‘সম্ভাবনা রয়েছে’—এমন অনুমাননির্ভর ও অস্পষ্ট কারণ দেখিয়ে যেকোনো অনলাইন বিষয়বস্তু সরিয়ে ফেলা বা ব্লক করার সুযোগ রাখা হয়েছে। এতে অনলাইন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

খসড়া আইনে মানহানি, অপমান ও বুলিংয়ের মতো বিষয়ের সংজ্ঞাও অস্পষ্ট রাখা হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। গুজব বা অপতথ্য ছড়ানোর দায়ে সর্বোচ্চ দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের কর্মকর্তাদের ‘সরল বিশ্বাসে কৃত কাজের’ জন্য দায়মুক্তি দেওয়ার প্রস্তাব নিয়েও উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটির আশঙ্কা, এ ধরনের বিধান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার পথ বাধাগ্রস্ত করতে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, খসড়া আইনের অস্পষ্ট ভাষার সুযোগ নিয়ে সরকারের সমালোচকদের হয়রানি এবং নির্বিচারে গ্রেপ্তার করা হতে পারে। বাংলাদেশের এমন সাইবার আইন প্রয়োজন, যা নাগরিকদের সুরক্ষা দেবে, তাঁদের কণ্ঠরোধ করবে না।

উল্লেখ্য, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা অধ্যাদেশ জারি করেছিল। চলতি বছরের ১০ এপ্রিল নতুন বিএনপি সরকার সেটিকে আইনে পরিণত করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রস্তাবিত বিতর্কিত সংশোধনী অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026