সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী ২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা? বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে ২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত? নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

গোপালগঞ্জে গুজব ঘিরে সতর্কতা, জোরদার নিরাপত্তা; পরিস্থিতি শান্ত

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪.৩৩ পিএম
  • ৪১ Time View
63

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ দেখা দিলেও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোপালগঞ্জে বিজিবির অভিযান ও গণহত্যা চালানোর আশঙ্কা প্রকাশ করে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ শহরসহ মাঝিগাতী, কাঠি, দুর্গাপুর, রঘুনাথপুর, লতিফপুর, হরিদাসপুর ও চন্দ্রদীঘলিয়াসহ বিভিন্ন এলাকায় মসজিদ ও মাইকে ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার পর বিভিন্ন বয়সী মানুষ লাঠিসোঁটা ও দেশীয় সরঞ্জাম নিয়ে সড়কে জড়ো হন। কয়েকটি এলাকায় শোডাউনও দেখা যায়। তবে রাতভর কোনো বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। রাত ১২টার দিকে লোকজন নিজ নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে বিজিবির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। বিভিন্ন মহল থেকেও সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ করা হয়।

সোমবার সকালে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন রুটে যানবাহন চলাচল করছে এবং দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমও চলছে। তবে শহরের কিছু এলাকায় মানুষের উপস্থিতি ও কেনাবেচা তুলনামূলক কম দেখা গেছে।

গুজবের বিষয়ে বিজিবির বক্তব্য

গোপালগঞ্জে কথিত অভিযান ও গণহত্যার পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সমন্বিতভাবে অপতথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা চলছে। এতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্যও প্রচার করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে গোপালগঞ্জে দুটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দেওয়া হচ্ছে।

এ ছাড়া জেলা প্রশাসন, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাহিনীর সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কোনো ব্যক্তি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ শান্তিকামী মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জনসাধারণকে যাচাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার না করার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026