সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪ রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা? অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী? বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন

গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০.১০ পিএম
  • ১৯ Time View
35

সাইফুল ইসলাম-গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফুলের ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন বলে অভিযোগ ওঠে। এর জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ ও চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাঙচুর করা হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), রাকিব মোল্লা (২২), সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) ও টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)। তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া চরমানিকদাহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) ও শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান (৬) গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানান, চারজনের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। তাঁদের এক্স-রে করার জন্য পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026