সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪ রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা? অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী? বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০.৪০ পিএম
  • ১৩ Time View
30

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল হয়েছেন জেনসেন হুয়াং। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তের কথা জানায়। জাতীয় নিরাপত্তার জন্য হুয়াং কোনো হুমকি নন বলে সিদ্ধান্তে পৌঁছানোর পর তাঁকে আবারও এ পদে দায়িত্ব দেওয়ার ঘোষণা আসে।

এনভিডিয়ার এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। একই সঙ্গে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগেও নতুন গতি দেখা যায়। তবে হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প আরও বলেন, জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে—এমন কোনো কারণ সরকারের কাছে নেই। মার্কিন অ্যাটর্নি জেনারেলও নিশ্চিত করেছেন, হুয়াং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমন প্রমাণ সরকারের হাতে নেই। ট্রাম্প তাঁকে একজন দেশপ্রেমিক ও জাতীয় সম্পদ হিসেবেও অভিহিত করেন।

এদিকে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও এনভিডিয়ার সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ভুলটি সংশোধন করা হয়েছে।’

তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নীতি মেনে চলার বিষয়ে হুয়াং, এনভিডিয়ার নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদকে কংগ্রেসের কাছে জবাবদিহি করতে হবে।

ওয়ারেন আরও বলেন, হুয়াংকে পুনর্বহালের পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা কী ধরনের মতামত বা পরামর্শ দিয়েছেন, তা ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের কাছে ব্যাখ্যা করতে হবে।

তাঁর মতে, হুয়াংয়ের প্রত্যাবর্তনের ফলে দ্বিদলীয় রপ্তানি নিয়ন্ত্রণ আইন পাসের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন কোনো আইন ঠেকাতে এনভিডিয়ার লবিং করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026