মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরে সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি ঘরে বসেই এনআইডি কার্ড ডাউনলোড করুন, নতুন ভোটারদের জন্য প্রিপেইড মিটারের সব কোড একসঙ্গে, কোন কোডে কী তথ্য পাবেন? ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের রবির Cirkle ব্র্যান্ড নিয়ে বিটিআরসির নোটিশ, বন্ধ করতে হবে কি নতুন সেবা? দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী, মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে অনিয়মের অভিযোগ

শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১.০০ এএম
  • ১৮ Time View
48

ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপতে পছন্দের গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে বরযাত্রী নিয়ে চলে গেছেন দিল্লি পুলিশের এক কর্মী। কনের পরিবারের অভিযোগ, প্রায় ১৩ লাখ টাকা দামের গাড়ি দাবি করেছিলেন পাত্র। সেটি দিতে না পারায় বিয়ে না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুভাষ কুমার নামে এক ব্যক্তির মেয়ে হীনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দিল্লি পুলিশের কর্মী কুলদীপের। ছয় মাস আগে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চূড়ান্ত হয়। পরে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।

কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, বিয়ের প্রস্তুতির সময় থেকেই পাত্রের পরিবারের পক্ষ থেকে গাড়ি, স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দাবি করা হচ্ছিল। নিজের সামর্থ্য অনুযায়ী সেসব চাহিদা পূরণের চেষ্টা করেন তিনি। কুলদীপের জন্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা দিয়ে একটি গাড়িও বুক করেন। তবে পাত্রের পছন্দ ছিল মারুতি ব্রেজা, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

অভিযোগ অনুযায়ী, বিয়ের আগের দিন কুলদীপ জানান, বুক করা গাড়িটি তাঁর পছন্দ হয়নি। এরপর কনের পরিবার গাড়িটি বাতিল করে পাত্রের পছন্দের গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে নতুন গাড়ি কেনা সম্ভব হয়নি।

সুভাষ কুমারের দাবি, গাড়ির পাশাপাশি পাত্রের জন্য স্বর্ণের চেন, তাঁর মায়ের জন্য কানের দুল এবং রুপার নূপুরের ব্যবস্থাও করা হয়েছিল। পাত্রের বড় ভাই ও ভাবির জন্যও স্বর্ণালংকার চাওয়া হয়েছিল। সেগুলোর জন্য অর্ডার দেওয়া হয়। এ ছাড়া আসবাবপত্রসহ বিভিন্ন উপহারসামগ্রী কেনার প্রস্তুতিও ছিল।

কনের বাবার ভাষ্য, বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে তাঁর প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১ হাজার ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। খাবারদাবার ও অতিথিদের আপ্যায়নসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন ছিল।

অভিযোগ অনুযায়ী, বিয়ের দিন অনুষ্ঠানে পৌঁছেই নিজের পছন্দের গাড়ি কোথায়, তা জানতে চান কুলদীপ। গাড়ির ব্যবস্থা হয়নি শুনে কনের পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে তাঁকে বোঝানো হয়, গাড়ির ব্যবস্থা করা হবে, তবে এত অল্প সময়ে তা কেনা সম্ভব হয়নি। এরপরও শান্ত না হয়ে তিনি গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করেছেন কনের বাবা।

পরিস্থিতি সামাল দিতে কনের ভাই সাহিল এগিয়ে এলে তাঁর সঙ্গেও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাত্র। কনের পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি। একপর্যায়ে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কুলদীপ।

এ ঘটনায় বিপাকে পড়েছে কনের পরিবার। বিয়ের সব আয়োজন সম্পন্ন করার পর এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে অভিযোগ করেছে পরিবারটি। সূত্র: আরটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026