মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরে সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি ঘরে বসেই এনআইডি কার্ড ডাউনলোড করুন, নতুন ভোটারদের জন্য প্রিপেইড মিটারের সব কোড একসঙ্গে, কোন কোডে কী তথ্য পাবেন? ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের রবির Cirkle ব্র্যান্ড নিয়ে বিটিআরসির নোটিশ, বন্ধ করতে হবে কি নতুন সেবা? দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী, মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে অনিয়মের অভিযোগ

টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩.০৬ পিএম
  • ১৯ Time View
30

দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে সোমবার ভরিতে দাম বেড়েছিল সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। সব মিলিয়ে দুই দিনে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিও এ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। নতুন নির্ধারিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার দাম বাড়ানোর পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা।

নতুন সমন্বয়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। ১৮ ক্যারেটে বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

এর আগে টানা কয়েক দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। গত শনিবার প্রায় ১৩ মাস পর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট নয় দফায় স্বর্ণের দাম কমেছিল ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।

এদিকে মঙ্গলবার স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026