মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরে সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি ঘরে বসেই এনআইডি কার্ড ডাউনলোড করুন, নতুন ভোটারদের জন্য প্রিপেইড মিটারের সব কোড একসঙ্গে, কোন কোডে কী তথ্য পাবেন? ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের রবির Cirkle ব্র্যান্ড নিয়ে বিটিআরসির নোটিশ, বন্ধ করতে হবে কি নতুন সেবা? দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী, মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে অনিয়মের অভিযোগ

আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে অনিয়মের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২.৫৯ পিএম
  • ৩৫ Time View
45

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ৪৬নং দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্ধারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য কামাল হোসেন। একই সাথে অভিযোগের অনুলিপি নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী,সহ বিভিন্ন দপ্তরের প্রেরন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন মাসুরা আক্তার শেলি। অভিযোগকারী মোঃ কামাল হোসেন (পিতা: মোখশেদ আলী, গ্রাম: দেওশ্রী) জানান, ওই প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা উপেক্ষা করে নিজের খেয়ালখুশিমতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন। অতীতেও তিনি নিজের পছন্দমতো ব্যক্তিকে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে বিদ্যালয়ে প্রভাব বিস্তার করেছেন। বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের উপ বৃত্তি টাকা আত্মস্বাদের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্তমানেও তিনি একই কায়দায় নিজের আজ্ঞাবহ ব্যক্তিকে সভাপতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর, ২০২৬ তারিখে অভিযোগকারী কামাল হোসেনসহ বেশ কয়েকজন নির্বাচিত ও শিক্ষানুরাগী সদস্যকে কোনো কিছু না জানিয়েই তিনি গোপনে কিছু সংখ্যক সদস্য এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনুসারী স্থানীয় লোকজনকে নিয়ে অতীতের ন্যায় একতরফাভাবে সভাপতি নির্ধারণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে অভিভাবক সদস্য কামাল হোসেন বলেন, “সরকারি নীতিমালা অনুযায়ী কমিটির নির্বাচিত ও শিক্ষানুরাগী সদস্যদের বাদ দিয়ে গোপনে সভাপতি নির্ধারণের কোনো সুযোগ নেই। প্রধান শিক্ষকের এমন স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক প্রধান শিক্ষক মাসুরা আক্তার শেলির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সভাপতি নির্বাচনের জন্য নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী ও স্থানীয় অভিভাবকরা।
প্রধান শিক্ষক মাসুরা আক্তার শেলি জানান,আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান জানান, আমি নিজে বিদ্যালয় গিয়ে তদন্ত করেছি। প্রতিবেদন যর্থাযথ কৃতপক্ষের নিকট জমা দেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026