শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন? ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০.০১ এএম
  • ১৩ Time View
27

আজ ১৪ নভেম্বর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধা ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও শিক্ষাবিস্তারের অগ্রদূত। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে নিজ গ্রাম শফিকপুরের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি শফিকপুর বিএম কলেজ এবং শফিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।

এই বিষয়ে সাংবাদিক মুরাদ মৃধা বলেন, মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধা সম্পর্কে আমার দাদা হন। আমি আমার ছোট্ট জীবনে কাছ থেকে দেখেছি তিনি শফিকপুর গ্রামের উন্নয়নের জন্য কী করেছেন। এলাকার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবামূলক কাজে তাঁর এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

​এলাকার আর্থ-সামাজিক ও শিক্ষা খাতের উন্নয়নে তাঁর এই অসামান্য অবদান শফিকপুরবাসী চিরজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণীয় করে রাখবে।

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026