শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন? ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯.৫১ এএম
  • ১০ Time View
18

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি আবুল হোসেন খানের দুই ছেলে আবুল কালাম খাঁন (৪৫) ও আবুল হাসনাত কাজলকে (২৮) জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার দুপুরের পর তাঁদের ধর্মপাশা আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাঁদের জেল হাজতে পাঠান বলে মধ্যনগর থানার ওসি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার মধ্যরাতে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামে আবুল হোসেনের বাড়ি থেকে প্রথমে আবুল কালাম খাঁনকে গ্রেপ্তার করা হয়। পরে আবুল হাসনাত কাজলকেও গ্রেপ্তার করে পুলিশ। আবুল কালাম যুবলীগের এবং আবুল হাসনাত ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

মধ্যনগর থানার ওসি একেএম শাহাব উদ্দিন শাহীন জানান, তাহিরপুর ও মধ্যনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত ২৮ আগস্ট দুই থানার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানান, বুধবার রাতে সীমান্তবর্তী এলাকার বালিয়াঘাটা থেকে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এই দুজনকে গ্রেপ্তার করা হলেও থানায় ফিরতে বৃহস্পতিবার বিকেল হয়ে যায়। তাঁরা মধ্যনগর থানায় দায়ের করা একটি মিছিলের মামলায় গ্রেপ্তার হওয়ায় শুক্রবার তাঁদের সেখানে পাঠানো হয়।

স্থানীয় লোকজন জানান, বুধবার গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়নি; শুক্রবার মধ্যনগর থানায় পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, আবুল হোসেন খান ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জে প্রতিবাদী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। তিনি বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। গ্রেপ্তারের রাতে তিনি বাড়িতে না থাকায় পুলিশ তাঁকে পায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026