শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ. ওয়াহেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ. ওয়াহেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১.১০ পিএম
  • ৪৬ Time View
60

বিশেষ প্রতিনিধি : কাজী ওহিদ-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী মরহুম আ. ওয়াহেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দর্শনার রামনগর করিমপুর তালিমুল কুরআন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের বন্ধুরা। দোয়া মাহফিলে মরহুম আ. ওয়াহেদের বাল্য বন্ধুদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত, কবরের শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের বন্ধু মো.এহসানুল হক (স্বরাজ), মমিনুল ইসলাম,এনামুল কবির টিটো, আবুল কালাম আজাদ মুকুল, এনামুল, বকুল, মোনাজাত, রবিউল ইসলাম ভুট্টা, ইসমাইল, জাহিদুল,খাইরুল, ইকবাল
,সাইদুল, বুলবুল, কার্তিক, মাসুমা খানম লিপি, শারমিন দিলারা লুনা, দিলরুবা মুক্তি, মনোয়ারা খাতুন রুবিসহ অন্যান্য বন্ধুরা। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিলে অংশ নেন কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের বন্ধু চিকিৎসক ডা. হিল্লোল চৌধুরী,সাংবাদিক কাজী মো.ওহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন শেখ।দোয়া মাহফিল শেষে মরহুম আ. ওয়াহেদ যে গোরস্থানে শায়িত আছেন, সেই গোরস্থানের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে দর্শনার আনোয়ারপুর (হঠাৎপাড়া) জামে মসজিদ ও গোরস্থানের উন্নয়নেও আর্থিক সহায়তা দেওয়া হয়। বন্ধুরা বলেন, মানুষ মৃত্যুর পর তার প্রিয়জন ও আপনজনের কাছে দোয়া প্রত্যাশা করে। বাল্যবন্ধু আ.ওয়াহেদ আজ আমাদের মাঝে নেই। তার জন্য দোয়া করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এখন তার প্রতি আমাদের ভালোবাসা ও বন্ধুত্বের সবচেয়ে বড় প্রকাশ। তাঁর স্মৃতি ও বন্ধুত্বের বন্ধনকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026