শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন? ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯.৩৪ এএম
  • ১০ Time View
29

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং জাতীয়করণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।

সভাটির আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে। মূলত কোন প্রক্রিয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে রোববারের সভা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কতটি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং এ ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জাতীয়করণের বিষয়ে ওই সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026