শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন? ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্ন বুনছে চিলড্রেনস হ্যাভেন-টাঙ্গাইল

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮.০১ এএম
  • ০ Time View
1

মহান মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি ও আদর্শকে ধারণ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আয়োজিত ‘ভাসানী মেলা’য় ৪০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন CHILDREN’S HEAVEN – Tangail। ‘স্বপ্নের ভেলায়, ভাসানী মেলা’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খেলাধুলা, বিনোদন ও উপহার বিতরণের নানা আয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শিশুদের নিয়ে খেলাধুলা, নৌকায় চড়া, নাগরদোলা ও মিনি ট্রেনে ভ্রমণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। দিনব্যাপী আনন্দঘন আয়োজনের শেষ পর্যায়ে শিশুদের একসঙ্গে খাবার খাওয়ানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের স্বাভাবিক শৈশব উপভোগের সুযোগ তৈরি করা এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংগঠনটি বিশ্বাস করে, আনন্দ ও উৎসব সবার জন্য। তাই শিশুরা যেন আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ আয়োজন।

সংগঠনটির সভাপতি তাহের চিশতি সিয়াম (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষ) বলেন, ‘আমি চাই, CHILDREN’S HEAVEN – Tangail এমন একটি কার্যকর ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হয়ে উঠুক, যেখানে প্রতিটি শিশু তার মেধা, প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সমান সুযোগ পাবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা যেন আর্থিক বা সামাজিক সীমাবদ্ধতার কারণে নিজেদের স্বপ্ন থেকে পিছিয়ে না পড়ে। আমাদের প্রতিটি উদ্যোগ শুধু সাময়িক আনন্দ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের শিক্ষা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে ভূমিকা রাখুক। আমি চাই, আমরা এমন কিছু দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণ করি, যার ইতিবাচক প্রভাব শিশুদের ভবিষ্যৎ জীবনেও প্রতিফলিত হবে।’

তিনি আরও জানান, সংগঠনটির অধীনে পরিচালিত Smile Centre-এ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য সপ্তাহে তিন দিন একাডেমিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকেরা এসব শিশুর ক্লাস নিয়ে থাকেন। শিশুদের পুষ্টি ও নিয়মিত উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে প্রতিদিন ক্লাস শেষে তাদের জন্য হালকা নাশতার ব্যবস্থাও রাখা হয়েছে। বর্তমানে Smile Centre-এ ৩০ জন শিক্ষার্থী যুক্ত রয়েছে।

সংগঠনটির সেক্রেটারি এম এস আলম খান শ্রাবণ (রসায়ন বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ) বলেন, ‘আমরা মনে করি, প্রতিটি শিশুরই আনন্দময় শৈশব পাওয়ার অধিকার রয়েছে। সেই ভাবনা থেকেই আজ ভাসানী মেলা উপলক্ষে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে আমাদের এই আয়োজন। তাদের আনন্দ, উচ্ছ্বাস ও মুখের হাসিই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা চাই, সমাজের প্রতিটি শিশুই যেন তার শৈশবকে আনন্দের সঙ্গে উপভোগ করার সুযোগ পায়। CHILDREN’S HEAVEN ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যেতে চায়।’

উল্লেখ্য, CHILDREN’S HEAVEN – Tangail একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সুবিধাবঞ্চিত, অসহায় ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা এবং সামগ্রিক বিকাশে কাজ করছে সংগঠনটি। শিক্ষা সহায়তা, Smile Centre পরিচালনা, খাদ্য ও পুষ্টি সহায়তা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানির ব্যবস্থা এবং শিশুদের সৃজনশীলতা বিকাশসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে তারা। সংগঠনটির টাঙ্গাইল শাখার কার্যক্রম মূলত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচালনা করেন। ‘Every Child Deserves a Better Tomorrow’—এই স্লোগানকে ধারণ করে শিশুদের জন্য একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক ভবিষ্যৎ গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026