শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ. ওয়াহেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

গাজার বন্যা ও মানবিক সংকটে ৮৯ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ১৯ Time View
43

গাজায় বন্যা ও চলমান মানবিক সংকট মোকাবিলায় প্রায় ৮৯ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। এর মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএকে দেওয়া হবে প্রায় ৩০ লাখ ডলার। বাকি প্রায় ৬০ লাখ ডলার ব্যয় করা হবে ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সহায়তা তহবিলে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জরুরি সহায়তার জন্য ইউএনআরডব্লিউএকে ২ কোটি ড্যানিশ ক্রোনার দেওয়া হবে। ডেনমার্কের মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩০ লাখ মার্কিন ডলার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, তীব্র শীতকালীন আবহাওয়া ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও জটিল করে তুলছে। শীতের মাসগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া জরুরি।

সম্প্রতি গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলোতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। এতে আগে থেকেই খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে থাকা মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক অস্থায়ী তাঁবু বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয়হীন মানুষের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সহায়তা তহবিলেও অতিরিক্ত ৪ কোটি ড্যানিশ ক্রোনার দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৬০ লাখ। এই তহবিলের বড় অংশ যুদ্ধবিধ্বস্ত গাজায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।

দুই খাতে ঘোষিত সহায়তা মিলিয়ে ডেনমার্কের নতুন অনুদানের পরিমাণ দাঁড়াচ্ছে ৬ কোটি ড্যানিশ ক্রোনার বা প্রায় ৮৯ লাখ মার্কিন ডলার।

ডেনমার্কের এই সহায়তা গাজার বন্যায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত মানুষদের জরুরি প্রয়োজন মেটানো এবং চলমান মানবিক কার্যক্রমে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026