শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম, অনলাইন টিকিট ও ফি রকেট কাস্টমার কেয়ার নাম্বার কত? ২৪ ঘণ্টার হেল্পলাইন আপনার কন্যাসন্তানের জন্য প দিয়ে যেসব সুন্দর নাম রাখতে পারেন গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বছরের প্রথম দিনেই নতুন বই, শিক্ষার্থীদের জন্য সরকারের লক্ষ্য কী? মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা গ্রাম পুলিশের বেতন, অবসর ভাতা ও যাতায়াত ভাতা কত বাড়ল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আজই শেষ এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, জমা পড়েছে ৮ লাখের বেশি

বাংলাদেশের বিভাগ ভিত্তিক গড় মাসিক আয়ে শীর্ষে ঢাকা, তলানিতে রংপুর

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩.৫৯ পিএম
  • ৭ Time View
14

দেশের আট বিভাগের মধ্যে মানুষের গড় মাসিক পারিবারিক আয় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপে ঢাকায় একটি পরিবারের গড় মাসিক আয় পাওয়া গেছে ৪২ হাজার ৬৯৬ টাকা। অন্যদিকে সবচেয়ে কম আয় রংপুর বিভাগে, ২১ হাজার ৬৭৪ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের একটি পরিবারের গড় মাসিক আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা। এ হিসাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি ছয় বিভাগের গড় আয় জাতীয় গড়ের নিচে। ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ আয় চট্টগ্রাম বিভাগে, ৩৪ হাজার ৫৪ টাকা। তৃতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগের গড় মাসিক পারিবারিক আয় ৩০ হাজার ৩৯৮ টাকা।

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় একটি পরিবারের গড় মাসিক আয় ২৮ হাজার ১৯২ টাকা। বরিশালে এ আয় ২৫ হাজার ৮৯২ টাকা এবং ময়মনসিংহে ২৪ হাজার ১৮৩ টাকা। সিলেট বিভাগে গড় মাসিক পারিবারিক আয় ২২ হাজার ৮৬১ টাকা। সবচেয়ে কম আয় রংপুরে, ২১ হাজার ৬৭৪ টাকা।

অর্থাৎ ঢাকা বিভাগের একটি পরিবারের গড় মাসিক আয় রংপুর বিভাগের তুলনায় ২১ হাজার ২২ টাকা বেশি। জাতীয় গড়ের তুলনায় ঢাকার আয় ১০ হাজার ২৭৪ টাকা বেশি। বিপরীতে রংপুরের আয় জাতীয় গড়ের চেয়ে ১০ হাজার ৭৪৮ টাকা কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026